Home Bibles গণনা 31:7 · বাংলা বাইবেল
গণনা 31:7 · বাংলা বাইবেল

পরে মোশির প্রতি সদাপ্রভুর দত্ত আজ্ঞানুসারে তাহারা মিদিয়নের সহিত যুদ্ধ করিল, ও সমস্ত পুরুষকে বধ করিল।

Cross references

দ্বিতীয় বিবরণ 20:13

পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষকে খড়গধারে আঘাত করিবে,

বিচারকগণ 6:1

পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তাহাই করিল, আর সদাপ্রভু তাহাদিগকে সাত বৎসর পর্য্যন্ত মিদিয়নের হস্তে সমর্পণ করিলেন।

বিচারকগণ 6:33

ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল।

বিচারকগণ 21:11

আর এই কর্ম্ম করিবে; প্রত্যেক পুরুষকে এবং পুরুষের সহিত শয়নজ্ঞাতা প্রত্যেক স্ত্রীকে নিঃশেষে বিনষ্ট করিবে।

১ শমূয়েল 27:9

আর দায়ূদ সেই দেশবাসীদিগকে আঘাত করিতেন, পুরুষ কি স্ত্রী কাহাকেও জীবিত রাখিতেন না; মেষ, গোরু, গর্দ্দভ, উষ্ট্র ও বস্ত্র লুট করিতেন, পরে আখীশের কাছে ফিরিয়া আসিতেন।

১ রাজাবলি 11:15

দায়ূদ যখন ইদোমে ছিলেন, আর সেনাপতি যোয়াব নিহতদিগকে কবর দিতে উঠিয়া গিয়াছিলেন ও ইদোমের প্রত্যেক পুরুষকে আঘাত করিয়াছিলেন;

Interlinear

Choose Theme