Home Bibles গণনা 31:29 · বাংলা বাইবেল
গণনা 31:29 · বাংলা বাইবেল

এই সকলের মধ্যে পাঁচ পাঁচ শত জীবের প্রতি এক এক জীব তাহাদের অর্দ্ধাংশ হইতে লইয়া সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার বলিয়া ইলিয়াসর যাজককে দেও।

Cross references

যাত্রাপুস্তক 29:27

পরে হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত ও যে, উত্তোলনীয় উপহার জঙ্ঘা উত্তোলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে।

গণনা 18:26

আবার তুমি লেবীয়দিগকে কহিবে, তাহাদিগকে বলিবে, আমি তোমাদের অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণ হইতে যে দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহা যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করিবে, তৎকালে তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহাররূপে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করিবে।

গণনা 18:28

এইরূপে, তোমরা ইস্রায়েল-সন্তানগণ হইতে যে সমস্ত দশমাংশ গ্রহণ করিবে, তাহা হইতে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে; এবং তাহা হইতে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারোণ যাজককে দিবে।

দ্বিতীয় বিবরণ 12:12

আর তোমরা, তোমাদের পুত্রকন্যাগণ ও তোমাদের দাসদাসীগণ, আর তোমাদের নগরদ্বারের মধ্যবর্ত্তী লেবীয়, যাহার অংশ ও অধিকার তোমাদের মধ্যে নাই, তোমরা সকলে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে আনন্দ করিবে।

দ্বিতীয় বিবরণ 12:19

সাবধান, তোমার দেশে যতকাল জীবিত থাক, লেবীয়কে ত্যাগ করিও না।

Interlinear

Choose Theme