Home Bibles গণনা 31:27 · বাংলা বাইবেল
গণনা 31:27 · বাংলা বাইবেল

আর যুদ্ধে ধৃত সেই জীবগণকে দুই অংশ করিয়া, যে যোদ্ধারা যুদ্ধে গিয়াছিল, তাহাদের ও সমস্ত মণ্ডলীর মধ্যে বিভাগ কর।

Cross references

যিহোশূয় 22:8

তোমরা প্রচুর সম্পত্তি, পাল পাল পশু এবং রৌপ্য, স্বর্ণ, পিত্তল, লৌহ ও অনেক বস্ত্র সঙ্গে লইয়া আপন আপন তাম্বুতে ফিরিয়া যাও, তোমাদের শত্রুগণ হইতে লুটিত দ্রব্য তোমাদের ভ্রাতাদের সহিত বিভাগ করিয়া লও।

১ শমূয়েল 30:4

তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন, শেষে রোদন করিতে তাঁহাদের আর শক্তি রহিল না।

১ শমূয়েল 30:24

কেই বা এ বিষয়ে তোমাদের কথা শুনিবে? যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাইবে, যে জিনিস পত্রের নিকটে থাকে, সেও তদ্রূপ অংশ পাইবে; উভয়ের সমান অংশ হইবে।

গীতসংহিতা 68:12

বাহিনীগণের রাজারা পলায়ন করেন, পলায়ন করেন, আর গৃহস্বামিনী দ্রব্য বিভাগ করিয়া লয়।

গীতসংহিতা 68:13

তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে, রৌপ্যমণ্ডিত কপোতের পক্ষবৎ হইবে, যাহার পালখ হরিৎ সুবর্ণমণ্ডিত?

Interlinear

Choose Theme