Home Bibles গণনা 3:7 · বাংলা বাইবেল
গণনা 3:7 · বাংলা বাইবেল

আর আবাসের সেবাকর্ম্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর রক্ষণীয় রক্ষা করিবে।

Cross references

গণনা 1:50

কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার সকল দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধান জন্য লেবীয়দিগকে নিযুক্ত করিও; তাহারা আবাস ও তাহার সমস্ত দ্রব্য বহিবে, এবং তাহারা তৎসংক্রান্ত পরিচর্য্যা করিবে, ও আবাসের চারিদিকে সন্নিবেশিত হইবে।

গণনা 1:53

কিন্তু ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর প্রতি যেন ক্রোধ না বর্ত্তে, এই নিমিত্ত সাক্ষ্যের আবাসের চতুর্দ্দিকে লেবীয়েরা সন্নিবেশিত হইবে, এবং লেবীয়েরা সাক্ষ্যের আবাসের রক্ষণীয় রক্ষা করিবে।

গণনা 3:32

হারোণ যাজকের পুত্র ইলীয়াসর লেবীয়দের অধ্যক্ষগণের অধ্যক্ষ হইয়া পবিত্র স্থানের রক্ষণীয় রক্ষকদের উপরে নিযুক্ত ছিলেন।

গণনা 8:11

পরে হারোণ ইস্রায়েল-সন্তানগণের দোলনীয় নৈবেদ্য বলিয়া লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে নিবেদন করিবে; তাহাতে তাহারা সদাপ্রভুর সেবাকর্ম্মে নিযুক্ত হইবে।

গণনা 8:15

তাহার পরে লেবীয়েরা সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করিতে প্রবেশ করিবে। এইরূপে তুমি তাহাদিগকে শুচি করিয়া দোলনীয় নৈবেদ্য বলিয়া নিবেদন করিবে;

গণনা 8:24

পঁচিশ বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়েরা সমাগম-তাম্বুতে সেবাকর্ম্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইবে;

গণনা 31:30

আর তুমি ইস্রায়েল-সন্তানগণের অর্দ্ধাংশের মধ্যে মনুষ্য, গোরু, গর্দ্দভ ও মেষাদি সমস্ত পশুর মধ্য হইতে পঞ্চাশ পঞ্চাশ জীবের প্রতি এক এক জীব লও, এবং সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষাকারী লেবীয়দিগকে দেও।

১ ইতিহাস 23:28

কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; [তাহা এই এই বিষয় সম্বন্ধীয়,] প্রাঙ্গণ ও কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ,

১ ইতিহাস 26:20

লেবীয়দের কথা। অহিয় সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন।

১ ইতিহাস 26:22

যিহীয়েলির পুত্র সেথম ও তাঁহার ভ্রাতা যোয়েল, ইহাঁরা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।

১ ইতিহাস 26:26

দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।

Interlinear

Choose Theme