Home Bibles গণনা 3:36 · বাংলা বাইবেল
গণনা 3:36 · বাংলা বাইবেল

আর মরারির সন্তানগণ এই সকলের রক্ষায় নিযুক্ত হইল; আবাসের তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তাহার সমস্ত দ্রব্য, এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম্ম,

Cross references

যাত্রাপুস্তক 26:15

পরে তুমি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা প্রস্তুত করিবে।

যাত্রাপুস্তক 26:32

তুমি তাহা স্বর্ণে মুড়ান শিটীম কাষ্ঠের চারি স্তম্ভের উপরে খাটাইবে; সেইগুলির আঁকড়া স্বর্ণময় হইবে, এবং সেইগুলি রৌপ্যের চারি চুঙ্গির উপরে বসিবে।

যাত্রাপুস্তক 26:37

আর সেই পর্দ্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটী স্তম্ভ নির্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে, এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচ চুঙ্গি ঢালিবে।

যাত্রাপুস্তক 27:9

আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্ম্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দীর্ঘতা এক শত হস্ত হইবে।

যাত্রাপুস্তক 35:11

আবাস, আবাসের তাম্বু, ছাদ, ঘুন্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গী,

যাত্রাপুস্তক 35:18

এবং আবাসের গোঁজ, প্রাঙ্গণের গোঁজ ও উভয়ের রজ্জু,

যাত্রাপুস্তক 36:20

পরে তিনি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা সকল নির্ম্মাণ করিলেন।

যাত্রাপুস্তক 36:36

আর তাহার নিমিত্তে শিটীম কাষ্ঠের চারি স্তম্ভ নির্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িলেন, এবং তাহাদের আঁকড়াও স্বর্ণের করিলেন, এবং তাহার জন্য রৌপ্যের চারি চুঙ্গি ঢালিলেন।

যাত্রাপুস্তক 38:17

আর স্তম্ভের চুঙ্গি সকল পিত্তলময়, স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যময়, ও তাহার মাথলা রৌপ্যমণ্ডিত, এবং প্রাঙ্গণের সকল স্তম্ভ রৌপ্যের শলাকায় সংযুক্ত ছিল।

যাত্রাপুস্তক 39:33

পরে তাহারা মোশির নিকটে ঐ আবাস আনিল, তাম্বু, তৎসংক্রান্ত সমস্ত দ্রব্য, এবং ঘুন্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,

গণনা 4:29

আর তুমি মরারি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদিগকে গণনা কর।

গণনা 4:32

সে সকলের চুঙ্গি, গোঁজ, রজ্জু ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কার্য্য। তোমরা নামে নামে তাহাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করিবে।

গণনা 7:8

এবং মরারির সন্তানগণকে তাহাদের সেবাকর্ম্মানুসারে চারি শকট ও আট বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমর্পণ করিলেন।

Interlinear

Choose Theme