গণনা 29:32 · বাংলা বাইবেল
আর সপ্তম দিবসে তোমরা নির্দ্দোষ সাতটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস,
Cross references
গণনা 23:1
পরে প্রত্যূষে বালাক বিলিয়মকে লইয়া গিয়া বালের উচ্চস্থলীতে উঠাইলেন; তথা হইতে সে [ইস্রায়েল] জাতির প্রান্তভাগ দেখিতে পাইল। আর বিলিয়ম বালাককে কহিল, আপনি এই স্থানে আমার জন্য সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার নিমিত্তে সাতটী গোবৎসের ও সাতটী মেষের আয়োজন করুন।
১ ইতিহাস 15:26
আর যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিল, ঈশ্বর তাহাদের সাহায্য করিলেন বলিয়া উহাঁরা সাতটী বলদ ও সাতটী মেঘ উৎসর্গ করিলেন।
যিরমিয় 28:16
অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব; তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথা বলিয়াছ।