Cross references
যাত্রাপুস্তক 18:15
মোশি আপন শ্বশুরকে কহিলেন, লোকেরা ঈশ্বরীয় বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে;
যাত্রাপুস্তক 25:22
আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।
লেবীয় 24:12
লোকেরা সদাপ্রভুর মুখে স্পষ্ট আদেশ পাইবার অপেক্ষায় তাহাকে রুদ্ধ করিয়া রাখিল।
গণনা 9:8
মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আজ্ঞা করেন, তাহা শুনি।
গণনা 15:34
আর তাহারা তাহাকে রুদ্ধ করিয়া রাখিল; কেননা তাহার প্রতি কি কর্ত্তব্য, তাহা ব্যক্ত হয় নাই।
ইয়োব 23:4
তবে আমি তাঁহার সম্মুখে আপন বিচার বিন্যাস করিব, আমি নানা হেতুবাদে আপন মুখ পূর্ণ করিব।
হিতোপদেশ 3:5
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;