বালাক কহিলেন, বিনয় করি, অন্য স্থানে আমার সহিত আইসুন, আপনি সে স্থান হইতে তাহাদিগকে দেখিতে পাইবেন; আপনি তাহাদের প্রান্তভাগমাত্র দেখিতে পাইবেন, সকলই দেখিতে পাইবেন না; ঐ স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দিউন।
Cross references
এখন নিবেদন করি, আপনি আসিয়া আমার নিমিত্তে সেই লোকদিগকে শাপ দিউন; কেননা আমা হইতে তাহারা বলবান্; হয় ত আমি তাহাদিগকে আঘাত করিয়া দেশ হইতে দূর করিয়া দিতে পারিব; কেননা আমি জানি, আপনি যাহাকে আশীর্ব্বাদ করেন, সে আশীঃপ্রাপ্ত হয়, ও যাহাকে শাপ দেন, সে শাপগ্রস্ত হয়।
পরে সিপ্পোরের পুত্র মোয়াবরাজ বালাক উঠিয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল, এবং লোক পাঠাইয়া তোমাদিগকে শাপ দিবার জন্য বিয়োরের পুত্র বিলিয়মকে ডাকাইয়া আনিল।
আর অরাম-রাজের দাসগণ তাঁহাকে কহিল, উহাদের দেবতা পর্ব্বতগণের দেবতা, এই জন্য আমাদের অপেক্ষা উহারা বলবান হইয়াছিল; কিন্তু চলুন, আমরা সমভূমিতে উহাদের সহিত যুদ্ধ করি, অবশ্য উহাদের অপেক্ষা বলবান হইব।
পরে ঈশ্বরের এক জন লোক আসিয়া ইস্রায়েলের রাজাকে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, অরামীয়েরা বলিয়াছে, সদাপ্রভু পর্ব্বতগণের দেবতা, তলভূমির দেবতা নহেন; এই জন্য আমি এই সমস্ত মহাজনতাকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল; আশীর্ব্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল।
হে আমার প্রজালোক, একবার স্মরণ কর, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল, ও বিয়োরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল; শিটীম অবধি গিল্গল পর্য্যন্ত [কি ঘটিয়াছিল, স্মরণ কর], যেন তোমরা সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া সকল জ্ঞাত হও।
উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই।