Home Bibles গণনা 21:6 · বাংলা বাইবেল
গণনা 21:6 · বাংলা বাইবেল

তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন; তাহারা লোকদিগকে দংশন করিলে ইস্রায়েলের অনেক লোক মারা পড়িল।

Cross references

আদিপুস্তক 3:14

পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্ব্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটিবে, এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে।

দ্বিতীয় বিবরণ 8:15

যিনি সেই ভয়ানক মহাপ্রান্তর দিয়া, জ্বালাদায়ী বিষধর ও বৃশ্চিকে পরিপূর্ণ নির্জল মরুভূমি দিয়া তোমাকে গমন করাইলেন, এবং চক্‌মকিপ্রস্তরময় শৈল হইতে তোমার নিমিত্তে জল নির্গত করিলেন;

যিশাইয় 14:29

হে পলেষ্টিয়া, যে দণ্ড তোমাকে প্রহার করিত, তাহা ভগ্ন হইয়াছে বলিয়া সর্ব্বসাধারণে আনন্দ করিও না; কেননা সেই মূল-সর্প হইতে কেউটিয়া সর্প উৎপন্ন হইবে, এবং জ্বলন্ত উড়ুক্কু সর্প তাহার ফল হইবে।

যিশাইয় 30:6

দক্ষিণের পশুগণ বিষয়ক ভারবাণী। সঙ্কটের ও সঙ্কোচের যে দেশ সিংহীর ও কেশরীর, কালসর্পের ও জ্বালাদায়ী উড়ুক্কু সর্পের জন্মভূমি, সেই দেশ দিয়া তাহারা গর্দ্দভের স্কন্ধে করিয়া আপনাদের ধন, ও উষ্ট্রের ঝুঁটিতে করিয়া আপনাদের সম্পত্তি লইয়া এক জাতির কাছে যাইতেছে, যাহারা উপকার করিতে পারিবে না।

যিরমিয় 8:17

বস্তুতঃ দেখ, আমি তোমাদের মধ্যে সর্প, কালসর্প প্রেরণ করিব, তাহারা কোন মন্ত্র মানিবে না, তোমাদিগকে দংশন করিবে, ইহা সদাপ্রভু কহেন।

আমোস 9:3

আর তাহারা কর্মিলের শৃঙ্গে গিয়া লুকাইলেও আমি সেখানে অনুসন্ধান করিয়া তাহাদিগকে ধরিব; আমার গোচর হইতে সমুদ্রের তলে গিয়া লুক্কায়িত হইলেও আমি সেখানে সর্পকে আজ্ঞা দিব, সে তাহাদিগকে দংশন করিবে।

১ করিন্থীয় 10:9

আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল, এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি।

Interlinear

Choose Theme