Home Bibles গণনা 21:4 · বাংলা বাইবেল
গণনা 21:4 · বাংলা বাইবেল

পরে তাহারা হোর পর্ব্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণ জন্য সূফসাগরের দিকে যাত্রা করিল; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল।

Cross references

যাত্রাপুস্তক 6:9

পরে মোশি ইস্রায়েল-সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য্য ও কঠিন দাস্যকর্ম্ম হেতু মোশির বাক্যে মনোযোগ করিল না।

গণনা 14:25

পরন্তু অমালেকীয়েরা ও কনানীয়েরা তলভূমিতে রহিয়াছে; কল্য তোমরা ফিরিয়া সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর।

গণনা 20:18

ইদোম তাঁহাকে কহিল, তুমি আমার [দেশের] মধ্য দিয়া যাইতে পাইবে না, গেলে আমি খগড় লইয়া তোমার বিরুদ্ধে বাহির হইব।

গণনা 20:21

এইরূপে ইদোম ইস্রায়েলকে আপন সীমার মধ্য দিয়া যাইতে দিতে অসম্মত হইল; অতএব ইস্রায়েল তাহার নিকট হইতে অন্য পথে গমন করিল।

গণনা 20:27

তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কর্ম্ম করিলেন; তাঁহারা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্ব্বতে উঠিলেন।

গণনা 32:7

আর সদাপ্রভুর দত্ত দেশে পার হইয়া যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন কেন নিরাশ করিতেছ?

গণনা 32:9

তাহারা ইষ্কোলের উপত্যকা পর্য্যন্ত গমন করিয়া দেশ দেখিয়া সদাপ্রভুর দত্ত দেশে যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন নিরাশ করিয়াছিল।

গণনা 33:41

পরে তাহারা হোর পর্ব্বত হইতে যাত্রা করিয়া সল্‌মোনাতে শিবির স্থাপন করিল।

দ্বিতীয় বিবরণ 1:40

কিন্তু তোমরা ফির, সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর।

দ্বিতীয় বিবরণ 2:5

তাহাদের সহিত বিরোধ করিও না, কেননা আমি তোমাদিগকে তাহাদের দেশের অংশ দিব না, এক পাদ পরিমিত ভূমিও দিব না; কেননা সেয়ীর পর্ব্বত অধিকারার্থে আমি এষৌকে দিয়াছি।

বিচারকগণ 11:18

পরে তাহারা প্রান্তরের মধ্য দিয়া গিয়া ইদোম দেশ ও মোয়াব দেশ প্রদক্ষিণপূর্ব্বক মোয়াব দেশের পূর্ব্বদিক্‌ দিয়া আসিয়া অর্ণোনের ওপারে শিবির স্থাপন করিল, মোয়াবের সীমার মধ্যে প্রবেশ করিল না, কেননা অর্ণোন মোয়াবের সীমা।

২ রাজাবলি 3:8

তিনি জিজ্ঞাসা করিলেন, আমরা কোন্‌ পথ দিয়া যাইব? ইনি কহিলেন, ইদোম প্রান্তরের পথ দিয়া।

প্রেরিতদের কার্য 14:22

যাইতে যাইতে তাঁহারা শিষ্যদের মন সুস্থির করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।

১ থিষলনীকীয় 3:3

যেন এই সকল ক্লেশে কেহ চঞ্চল না হয়; কারণ তোমরা আপনারাই জান, আমরা ইহারই জন্য নিযুক্ত।

Interlinear

Choose Theme