Home Bibles গণনা 21:32 · বাংলা বাইবেল
গণনা 21:32 · বাংলা বাইবেল

পরে মোশি যাসের অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন, আর তাহারা তথাকার পুরী সকল হস্তগত করিল, এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাহাদিগকে অধিকারচ্যুত করিল।

Cross references

আদিপুস্তক 15:21

ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবূষীয় লোকদের দেশ দিলাম।

গণনা 32:1

রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল; তাহারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল, আর দেখ, সে স্থান পশুপালনের স্থান।

গণনা 32:3

দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,

গণনা 32:35

অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

যিহোশূয় 24:12

আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়েগ বা ধনুকে উহা হইল না।

যিশাইয় 16:8

কারণ হিশ্‌বোনের ক্ষেত্র সকল ও সিব্‌মার দ্রাক্ষালতা ম্লান হইল; জাতিগণের অধ্যক্ষগণ কর্ত্তৃক তাহার চারা সকল পদাহত হইল; সেগুলি যাসের পর্য্যন্ত পৌঁছিত, ও প্রান্তরে যাইত, তাহার শাখা সকল চারিদিকে বিস্তৃত হইয়াছিল, সে সকল সমুদ্র পার হইয়াছিল।

যিরমিয় 48:32

হে সিব্‌মার দ্রাক্ষালতে, আমি যাসেরের রোদন অপেক্ষা তোমার বিষয়ে অধিক রোদন করিব; তোমার শাখা সকল সমুদ্রপারে যাইত, তাহা যাসের সমুদ্র পর্য্যন্ত বিস্তারিত হইত; তোমার গ্রীষ্মের ফলের উপরে ও দ্রাক্ষাফলের উপরে লুটকারী আসিয়া পড়িয়াছে।

Interlinear

Choose Theme