গণনা 21:15 · বাংলা বাইবেল
এবং উপত্যকা সকলের পার্শ্ব-ভূমি, যাহা আর্ নামক লোকালয়ের অভিমুখী, এই মোয়াবের সীমার পার্শ্বে অবস্থিত।
Cross references
গণনা 21:28
কেননা হিষ্বোন হইতে অগ্নি, সীহোনের নগর হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে; তাহা মোয়াবের আর নগরকে, অর্ণোনস্থ উচ্চস্থলীর নাথগণকে গ্রাস করিয়াছে।
দ্বিতীয় বিবরণ 2:9
আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি মোয়াবীয়দিগকে ক্লেশ দিও না, এবং যুদ্ধ দ্বারা তাহাদের সহিত বিরোধ করিও না; কারণ আমি অধিকারার্থে তাহাদের দেশের কোন অংশ তোমাকে দিব না; কেননা আমি লোটের সন্তানগণকে আর্ নগর অধিকার করিতে দিয়াছি।
দ্বিতীয় বিবরণ 2:18
অদ্য তুমি মোয়াবের সীমা অর্থাৎ আর পার হইতেছ;
দ্বিতীয় বিবরণ 2:29
সেয়ীর-নিবাসী এষৌ-সন্তানগণ ও আর্-নিবাসী মোয়াবীয়েরাও আমার প্রতি সেইরূপ করিয়াছে।
যিশাইয় 15:1
মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।