গণনা 2:31 · বাংলা বাইবেল
দানের শিবিরের গণিত লোকেরা সর্ব্বশুদ্ধ এক লক্ষ সাতান্ন সহস্র ছয় শত জন। তাহারা আপন আপন পতাকা লইয়া শেষে অগ্রসর হইবে।
Cross references
গণনা 2:9
যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ ছেয়াশী সহস্র চারি শত জন। তাহারা প্রথমতঃ অগ্রসর হইবে।
গণনা 2:16
রূবেণের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ একান্ন সহস্র চারি শত পঞ্চাশ জন। তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে।
গণনা 2:24
ইফ্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ আট সহস্র এক শত জন। তাহারা তৃতীয়তঃ অগ্রসর হইবে।
গণনা 10:25
পরে সমস্ত শিবিরের পশ্চাতে আপন সৈন্যের সহিত দান-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর তাহাদের সেনাপতি ছিলেন।