Home Bibles গণনা 18:11 · বাংলা বাইবেল
গণনা 18:11 · বাংলা বাইবেল

এই সমস্তও তোমার হইবে; ইস্রায়েল-সন্তানগণের দানরূপ উত্তোলনীয় উপহার, তাহাদের সমস্ত দোলনীয় উপহার; আমি চিরস্থায়ী অধিকারার্থে যে সমস্ত তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যাগণকে দিলাম; তোমার কুলের প্রত্যেক শুচি ব্যক্তি তাহা ভক্ষণ করিবে।

Cross references

যাত্রাপুস্তক 29:27

পরে হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত ও যে, উত্তোলনীয় উপহার জঙ্ঘা উত্তোলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে।

লেবীয় 7:14

আর সে তাহা হইতে, অর্থাৎ প্রত্যেক উপহার, হইতে, এক একখানি পিষ্টক লইয়া উত্তোলনীয় উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে; যে যাজক মঙ্গলার্থক বলির রক্ত প্রক্ষেপ করে, সে তাহা পাইবে।

লেবীয় 7:30

ফলতঃ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বক্ষের সহিত মেদ স্বহস্তে আনিবে; তাহাতে সেই বক্ষঃ দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলায়িত হইবে।

লেবীয় 10:14

আর দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা তুমি ও তোমার পুত্র কন্যাগণ কোন শুচি স্থানে ভোজন করিবে, কেননা ইস্রায়েল-সন্তানগণের মঙ্গলার্থক বলিদান হইতে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অংশ বলিয়া দত্ত হইয়াছে।

লেবীয় 22:1

আর সদাপ্রভু মোশিকে কহিলেন,

লেবীয় 22:7

সূর্য্য অস্তগত হইলে সে শুচি হইবে; পরে পবিত্র বস্তু ভোজন করিবে, কেননা তাহা তাহার আহারীয় দ্রব্য।

লেবীয় 22:11

কিন্তু যাজক নিজ রৌপ্য দিয়া যে কোন ব্যক্তিকে ক্রয় করে, সে তাহা ভোজন করিবে; এবং তাহার গৃহজাত লোকেরাও তাহার অন্ন ভোজন করিবে।

গণনা 18:8

আর সদাপ্রভু হারোণকে কহিলেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেক প্রযুক্ত তোমাকে ও তোমার সন্তানগণকে চিরস্থায়ী অধিকারার্থে সে সমস্ত দিলাম।

দ্বিতীয় বিবরণ 18:3

আর প্রজাদের হইতে যাজকগণের প্রাপ্য বিষয়ের এই বিধি; যাহারা গোরু কিম্বা মেষ বলিদান করে, তাহারা বলির স্কন্ধ, দুই গাল ও পাকস্থলী যাজককে দিবে।

Interlinear

Choose Theme