তাহাতে তাহারা কোরহের, দাথনের ও অবীরামের আবাসের চারিদিক্ হইতে উঠিয়া গেল, আর দাথন ও অবীরাম বাহির হইয়া আপন আপন স্ত্রী, পুত্র ও শিশুগণের সহিত আপন আপন তাম্বুদ্বারে দাঁড়াইয়া রহিল।
Cross references
আর মোশি যখন বাহির হইয়া সেই তাম্বুর নিকটে যাইতেন, তখন সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে দাঁড়াইত, এবং যাবৎ মোশি ঐ তাম্বুতে প্রবেশ না করিতেন, তাবৎ তাঁহার পশ্চাৎ দৃষ্টি করিতে থাকিত।
পরে যেহূ যিষ্রিয়েলে উপস্থিত হইলেন; ঈষেবল তাহা শুনিল; আর সে চক্ষে অঞ্জন দিয়া, মাথায় কেশবেশ করিয়া বাতায়ন দিয়া দেখিতেছিল,
তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?
তবে প্রাধান্যে ও মহত্ত্বে বিভূষিত হও, প্রভা ও প্রতাপ পরিধান কর।
বিনাশের পূর্ব্বে অহঙ্কার, পতনের পূর্ব্বে মনের গর্ব্ব।
বিনাশের অগ্রে মনুষ্যের মন গর্ব্বিত হয়, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরূশালেমস্থ এই জাতির শাসনকর্ত্তৃগণ, সদাপ্রভুর বাক্য শুন।