Home Bibles গণনা 14:43 · বাংলা বাইবেল
গণনা 14:43 · বাংলা বাইবেল

কেননা অমালেকীয়েরা ও কনানীয়েরা সে স্থানে তোমাদের সম্মুখে আছে; তোমরা খড়েগ পতিত হইবে, কেননা তোমরা সদাপ্রভুর পশ্চাৎ হইতে ফিরিয়াছ, তাই সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী হইবেন না।

Cross references

লেবীয় 26:17

আর আমি তোমাদের প্রতি বিমুখ হইব; তাহাতে তোমরা আপন শত্রুগণের সম্মুখে আহত হইবে; যাহারা তোমাদিগকে দ্বেষ করে, তাহারা তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবে, এবং কেহ তোমাদিগকে না তাড়াইলেও তোমরা পলায়ন করিবে।

গণনা 13:29

দক্ষিণ দেশে অমালেক বাস করে; এবং পাহাড় অঞ্চলে হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা বাস করে; এবং সমুদ্রের নিকটে এ যর্দ্দনের তীরে কনানীয়েরা বাস করে।

গণনা 14:25

পরন্তু অমালেকীয়েরা ও কনানীয়েরা তলভূমিতে রহিয়াছে; কল্য তোমরা ফিরিয়া সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর।

দ্বিতীয় বিবরণ 28:25

সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন; তুমি এক পথ দিয়া তাহাদের বিরুদ্ধে যাইবে, কিন্তু সাত পথ দিয়া তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিবে; এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে।

যিহোশূয় 7:12

এই জন্য ইস্রায়েল-সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তাহারা বর্জ্জিত হইয়াছে; তোমাদের মধ্য হইতে সেই বর্জ্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না।

যিহোশূয় 22:15

তাঁহারা গিলিয়দ দেশে রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশির অর্দ্ধ বংশের নিকটে আসিয়া তাহাদিগকে এই কথা কহিলেন,

বিচারকগণ 16:20

পরে সে কহিল, হে শিম্‌শোন, পলেষ্টীয়েরা তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া কহিলেন, অন্যান্য সময়ের ন্যায় বাহিরে গিয়া গা ঝাড়া দিব। কিন্তু সদাপ্রভু যে তাঁহাকে ত্যাগ করিয়াছেন, তাহা তিনি বুঝিলেন না।

১ ইতিহাস 28:9

আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।

২ ইতিহাস 15:2

গিয়া তাঁহাকে কহিলেন, হে আসা, এবং হে যিহূদার ও বিন্যামীনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুন; তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন।

গীতসংহিতা 44:10

তুমি বিপক্ষ হইতে আমাদিগকে ফিরাইতেছ; আমাদের বিদ্বেষিগণ আপনাদের জন্য লুট করিতেছে।

যিশাইয় 63:10

কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাঁহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।

হোশেয় 9:12

যদ্যপি তাহারা সন্তানসন্ততি পালন করে, তথাপি আমি তাহাদিগকে এমন নিঃসন্তান করিব যে, এক জন মানুষও থাকিবে না; আবার ধিক্‌ তাহাদিগকে, যখন আমি তাহাদিগকে পরিত্যাগ করি।

Interlinear

Choose Theme