Home Bibles গণনা 10:4 · বাংলা বাইবেল
গণনা 10:4 · বাংলা বাইবেল

কিন্তু একটী তূরী বাজাইলে অধ্যক্ষগণ, ইস্রায়েলের সহস্রপতিগণ, তোমার নিকটে একত্র হইবে।

Cross references

যাত্রাপুস্তক 18:21

অধিকন্তু তুমি এই লোকসমূহের মধ্য হইতে কার্য্যদক্ষ পুরুষদিগকে, ঈশ্বরভীত, সত্যবাদী ও অন্যায়-লাভ- ঘৃণাকারী ব্যক্তিদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করিয়া নিযুক্ত কর।

গণনা 1:4

আর প্রত্যেক বংশ হইতে এক এক জন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে।

গণনা 1:16

ইহারা মণ্ডলীর সমাহূত লোক, আপন আপন পিতৃবংশের অধ্যক্ষ; ইহারা ইস্রায়েলের সহস্রপতি ছিল।

গণনা 7:2

সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন; ইহাঁরা বংশ সকলের অধ্যক্ষ, ইহাঁরা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন।

দ্বিতীয় বিবরণ 1:15

তাই আমি তোমাদের বংশসমূহের প্রধান, জ্ঞানবান্‌ ও পরিচিত লোকদিগকে গ্রহণ করিয়া তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্রপতি, শতপতি পঞ্চাশৎপতি, দশপতি ও কর্ম্মচারী করিয়া নিযুক্ত করিলাম।

Interlinear

Choose Theme