Cross references
আর হারোণ অম্মীনাদবের কন্যা নহোশনের ভগিনী ইলীশেবাকে বিবাহ করিলেন, আর ইনি তাঁহার জন্য নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামরকে প্রসব করিলেন।
পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন।
প্রথমে আপন সৈন্যগণের সহিত যিহূদা-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীনাদবের পুত্র নহশোন তাহাদের সেনাপতি ছিলেন।
পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;
নহশোনের পুত্র সল্মোন;
রামের সন্তান অম্মীনাদব, ও অম্মীনাদবের পুত্র যিহূদা সন্তানগণের অধ্যক্ষ নহশোন।
অব্রাহামের পুত্র ইস্হাক; ইস্হাকের পুত্র যাকোব; যাকোবের পুত্র যিহূদা ও তাঁহার ভ্রাতৃগণ;
ইনি দায়ূদের পুত্র, ইনি যিশয়ের পুত্র, ইনি ওবেদের পুত্র, ইনি বোয়সের পুত্র, ইনি সল্মোনের পুত্র,