Home Bibles ☰ Books নেহেমিয়া 9:36 · বাংলা বাইবেল
নেহেমিয়া 9:36 · বাংলা বাইবেল

দেখ, অদ্য আমরা দাস, ফলে তুমি আমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়া তদুৎপন্ন ফলের ও উত্তম দ্রব্যের অধিকারী করিয়াছিলে, দেখ, আমরা এই দেশমধ্যে দাস হইয়া রহিয়াছি।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:48

এই জন্য সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শত্রুগণকে পাঠাইবেন, তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায়, ও সকল বিষয়ের অভাব ভোগ করিতে করিতে তাহাদের দাসত্ব করিবে; এবং যে পর্য্যন্ত তিনি তোমার বিনাশ না করেন, সে পর্য্যন্ত তোমার গ্রীবাতে লৌহের যোঁয়ালি দিয়া রাখিবেন।

২ ইতিহাস 12:8

কিন্তু তাহারা উহার দাস হইবে, তাহাতে আমার দাস হওয়া কি, এবং অন্যদেশীয় রাজ্যের দাস হওয়া কি, ইহা তাহারা বুঝিতে পারিবে।

এজরা 9:9

কারণ আমরা দাস, তথাপি আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদিগকে ত্যাগ করেন নাই, কিন্তু আমাদের প্রাণ জুড়াইবার নিমিত্তে, আমাদের ঈশ্বরের গৃহ স্থাপন ও তাহার ভগ্ন স্থান মেরামৎ করিবার এবং যিহূদায় ও যিরূশালেমে আমাদিগকে একটী প্রাচীর দিবার নিমিত্ত তিনি পারস্য-রাজগণের দৃষ্টিতে আমাদিগকে দয়াপ্রাপ্ত করিলেন।

বিলাপগাথা 5:4

আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাষ্ঠ মূল্য দিয়া কিনিতে হয়।

Interlinear

Choose Theme