Home Bibles নেহেমিয়া 7:5 · বাংলা বাইবেল
নেহেমিয়া 7:5 · বাংলা বাইবেল

পরে আমার ঈশ্বর আমার মনে [প্রবৃত্তি] দিলে আমি প্রধানদিগকে, অধ্যক্ষদিগকে ও লোকদিগকে একত্র করিলাম, যেন তাহাদের বংশাবলি লেখা হয়। আর আমি প্রথমাগত লোকদের বংশাবলি পত্র পাইলাম, তন্মধ্যে এই কথা লিখিত পাইলাম;—

Cross references

১ ইতিহাস 9:1

এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহা ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহূদার লোকেরা আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল।

এজরা 2:62

বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।

এজরা 7:27

আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কেননা তিনি সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ শোভান্বিত করিতে এইরূপ প্রবৃত্তি রাজার অন্তঃকরণে দিলেন,

নেহেমিয়া 5:19

হে আমার ঈশ্বর, আমি এই লোকদের নিমিত্ত যে সকল কার্য্য করিয়াছি, মঙ্গলের নিমিত্ত আমার পক্ষে তাহা স্মরণ কর।

নেহেমিয়া 6:14

হে আমার ঈশ্বর, টোবিয় ও সন্‌বল্লটের এই কর্ম্ম অনুসারে তাহাদিগকে এবং নোয়দিয়া ভাববাদিনীকে ও অন্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাইতে চাহিত, তাহাদিগকেও স্মরণ কর।

নেহেমিয়া 7:64

বংশাবলিতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য ইহারা অশুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।

১ করিন্থীয় 15:10

কিন্তু আমি যাহা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি; এবং আমার প্রতি প্রদত্ত তাঁহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাঁহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি; আমি করিয়াছি, তাহা নয়, কিন্তু আমার সহবর্ত্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে;

২ করিন্থীয় 3:5

আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়; কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন;

২ করিন্থীয় 8:16

কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি তীতের হৃদয়ে তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করিয়াছেন;

ফিলিপীয় 2:12

অতএব, হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্ব্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরও অধিকতররূপে আমার অসাক্ষাতে, সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন কর।

কলসীয় 1:29

আর তাঁহার যে কার্য্যসাধক শক্তি আমাতে সপরাক্রমে নিজ কার্য্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।

যাকোব 1:16

হে আমার প্রিয় ভ্রাতৃগণ, ভ্রান্ত হইও না।

Interlinear

Choose Theme