Home Bibles নেহেমিয়া 7:3 · বাংলা বাইবেল
নেহেমিয়া 7:3 · বাংলা বাইবেল

আর আমি তাঁহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ যিরূশালেমের দ্বার সকল খোলা না হউক; এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কবাট অর্গলে বদ্ধ হউক; এবং তোমরা যিরূশালেম-নিবাসীদিগকে প্রহরী নিযুক্ত কর, তাহারা প্রত্যেকে আপন আপন প্রহরি-স্থানে, আপন আপন গৃহের সম্মুখে, থাকুক।

Cross references

নেহেমিয়া 3:23

তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামৎ করিল।

নেহেমিয়া 3:28

যাজকেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেক জন আপন আপন গৃহের সম্মুখে, মেরামৎ করিল।

নেহেমিয়া 13:19

পরে বিশ্রামবারের পূর্ব্বে যিরূশালেমের দ্বার সকল ছায়াগ্রস্ত হইলে আমি কবাট বদ্ধ করিতে আজ্ঞা করিলাম; আরও কহিলাম, বিশ্রামবার অতীত না হইলে এই দ্বার মুক্ত করিও না; আর বিশ্রামবারে যেন কোন বোঝা ভিতরে আনীত না হয়, এই জন্য আমি আপনার কয়েক জন যুবককে দ্বারে নিযুক্ত করিলাম।

গীতসংহিতা 127:1

যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন, তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে।

মথি 10:16

দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি; অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও।

Interlinear

Choose Theme