Home Bibles নেহেমিয়া 6:18 · বাংলা বাইবেল
নেহেমিয়া 6:18 · বাংলা বাইবেল

কারণ যিহূদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল, এবং তাহার পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করিয়াছিল।

Cross references

এজরা 2:5

আরহের সন্তান সাত শত পঁচাত্তর জন।

নেহেমিয়া 3:4

তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামৎ করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামৎ করিল।

নেহেমিয়া 3:30

তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামৎ করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরীর সম্মুখে মেরামৎ করিল।

নেহেমিয়া 7:10

আরহের সন্তান ছয় শত বাহান্ন জন।

Interlinear

Choose Theme