Home Bibles নেহেমিয়া 5:7 · বাংলা বাইবেল
নেহেমিয়া 5:7 · বাংলা বাইবেল

আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোকদিগকে ও অধ্যক্ষদিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাক। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম।

Cross references

যাত্রাপুস্তক 22:24

আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে।

যাত্রাপুস্তক 22:25

তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোন দীন দুঃখীকে টাকা ধার দেও, তবে তাহার কাছে সুদগ্রাহীর ন্যায় হইও না; তোমরা তাহার উপরে সুদ চাপাইবে না।

লেবীয় 19:15

তোমরা বিচারে অন্যায় করিও না। তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না; তুমি ধার্ম্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও।

লেবীয় 25:36

তুমি তাহা হইতে সুদ কিম্বা বৃদ্ধি লইবে না, কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিবে, তোমার ভ্রাতাকে তোমার সহিত জীবন ধারণ করিতে দিবে।

দ্বিতীয় বিবরণ 15:2

সেই ঋণক্ষমার এই ব্যবস্থা; যে কোন মহাজন আপন প্রতিবাসীকে ঋণ দিয়াছে, সে আপনার দত্ত সেই ঋণ ক্ষমা করিবে, আপন প্রতিবাসী কিম্বা ভ্রাতার নিকট হইতে ঋণ আদায় করিবে না, কেননা সদাপ্রভুর [আদেশে] ঋণক্ষমার ঘোষণা হইয়াছে।

দ্বিতীয় বিবরণ 23:19

তুমি সুদের জন্য, রৌপ্যের সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাইবার জন্য, আপন ভ্রাতাকে ঋণ দিবে না।

দ্বিতীয় বিবরণ 24:10

তোমার প্রতিবাসীকে কোন প্রকার কিছু ঋণ দিলে তুমি বন্ধকী দ্রব্য লইবার জন্য তাহার গৃহে প্রবেশ করিবে না।

২ ইতিহাস 19:6

তিনি বিচারকর্ত্তাদিগকে কহিলেন, তোমরা যাহা করিবে, সাবধান হইয়া করিও; কেননা তোমরা মনুষ্যদের জন্য নয়, কিন্তু সদাপ্রভুর জন্য বিচার করিবে, এবং বিচার ব্যাপারে তিনি তোমাদের সহকারী।

২ ইতিহাস 28:9

কিন্তু তথায় ওদেদ নামে সদাপ্রভুর এক জন ভাববাদী ছিলেন; তিনি শমরিয়াতে প্রত্যাগত সৈন্যসামন্তের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয়া তাহাদিগকে কহিলেন, দেখ, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যিহূদার উপরে ক্রুদ্ধ হওয়াতে তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছেন, আর তোমরা গগনস্পর্শী ক্রোধাগ্নি দ্বারা তাহাদিগকে বধ করিয়াছ।

গীতসংহিতা 4:4

তোমরা ভয় কর, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ, ও নীরব হও। সেলা।

গীতসংহিতা 15:1

হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্ব্বতে কে বসতি করিবে?

গীতসংহিতা 15:5

সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দ্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না; এই সকল কর্ম্ম যে করে, সে কখনও বিচলিত হইবে না।

গীতসংহিতা 27:8

আমার মন তোমাকে বলিল, [তুমি বলিলে,] ‘তোমরা আমার মুখের অন্বেষণ কর’; সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব।

গীতসংহিতা 82:1

ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন।

গীতসংহিতা 94:16

কে আমার পক্ষে হইয়া দুরাচারগণের বিরুদ্ধে উঠিবে? কে আমার পক্ষে অধর্ম্মাচারিগণের বিরুদ্ধে দাঁড়াইবে?

হিতোপদেশ 27:5

বরং প্রকাশ্য অনুযোগ ভাল, তবু গুপ্ত প্রেম ভাল নয়।

হিতোপদেশ 28:4

ব্যবস্থাত্যাগীরা দুষ্টের প্রশংসা করে; কিন্তু ব্যবস্থাপালকেরা দুষ্টদের প্রতিরোধ করে।

ইজেকিয়েল 22:12

রক্তপাত করণার্থে তোমার মধ্যে লোকে উৎকোচ গ্রহণ করিয়াছে; তুমি সুদ ও বৃদ্ধি লইয়াছ, উপদ্রব করিয়া লোভে প্রতিবাসীদের কাছে লাভ করিয়াছ, এবং আমাকেই ভুলিয়া গিয়াছ, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 45:9

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েলের অধ্যক্ষগণ, ইহাই তোমাদের যথেষ্ট হউক; তোমরা দৌরাত্ম্য ও ধনাপহার দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতার অনুষ্ঠান কর, আমার প্রজাদিগকে অধিকারচ্যুত করিতে ক্ষান্ত হও, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

মথি 18:17

আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বল; আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হউক।

২ করিন্থীয় 5:16

অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না; যদিও খ্রীষ্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না।

গালাতীয় 2:11

কিন্তু কৈফা যখন আন্তিয়খিয়ায় আসিলেন, তখন আমি মুখের উপরেই তাঁহার প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন।

১ তীমথিয় 5:20

যাহারা পাপ করে, তাহাদিগকে সকলের সাক্ষাতে অনুযোগ কর; যেন অন্য সকলেও ভয় পায়।

তীত 2:15

তুমি এই সকল কথা বল, এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দেও, ও অনুযোগ কর; তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না।

Interlinear

Choose Theme