উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না; কেননা উহারা গাঁথকদিগেক সম্মুখে [তোমাকে] অসন্তুষ্ট করিয়াছে।
Cross references
যখন তিনি শ্রান্ত ও শিথিলহস্ত হইবেন, সেই সময়ে হঠাৎ তাঁহাকে আক্রমণ করিয়া ভয় দেখাইব; তাহাতে তাঁহার সঙ্গী সমস্ত লোক পলায়ন করিবে, আর আমি কেবল রাজাকে আঘাত করিব।
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর; তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম্ম সকল মার্জ্জনা কর।
আমার পাপসমূহের প্রতি মুখ আচ্ছাদন কর, আমার সকল অপরাধ মার্জ্জনা কর।
হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্ম্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। সেলা।
তাহাদের অপরাধের উপরে অপরাধ যোগ কর, তাহারা তোমার ধর্ম্মশীলতায় প্রবেশ না করুক।
তাহার পিতৃগণের অধর্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক।
তখন ইলিয়াকীম, শিব্ন ও যোয়াহ রব্শাকিকে কহিলেন, বিনয় করি, আপনার দাসদিগকে অরামীয় ভাষায় বলুন, কেননা আমরা তাহা বুঝিতে পারি; প্রাচীরের উপরিস্থ লোকদের কর্ণগোচরে আমাদের কাছে যিহূদী ভাষায় কথা বলিবেন না।
আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার অধর্ম্ম সকল মার্জ্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না।
আমি তোমার অধর্ম্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি; তুমি আমার প্রতি ফির, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।
আর হে সদাপ্রভু, প্রাণনাশার্থে আমার বিরুদ্ধে তাহাদের কৃত সমস্ত মন্ত্রণা তুমিই জ্ঞাত আছ; তুমি তাহাদের অপরাধ ক্ষমা করিও না, তাহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া ফেলিও না; তাহারা তোমার সম্মুখে নিপাতিত হউক; তুমি আপন ক্রোধের সময়ে তাহাদের প্রতি কার্য্য কর।
আলেক্সান্দর কাংস্যকার আমার বিস্তর অপকার করিয়াছে; প্রভু তাহার কর্ম্মের সমুচিত প্রতিফল তাহাকে দিবেন।