Home Bibles নেহেমিয়া 3:7 · বাংলা বাইবেল
নেহেমিয়া 3:7 · বাংলা বাইবেল

তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োনের ও মিস্‌পার লোকেরা মেরামৎ করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন।

Cross references

যিহোশূয় 9:3

কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যাহা করিয়াছিলেন, তাহা যখন গিবিয়োন-নিবাসীরা শুনিল,

২ শমূয়েল 21:2

তাহাতে রাজা গিবিয়োনীয়দিগকে ডাকাইয়া তাহাদের সহিত আলাপ করিলেন। গিবিয়োনীয়েরা ইস্রায়েল-সন্তান নয়, ইহারা ইমোরীয়দের অবশিষ্টাংশের লোক, এবং ইস্রায়েল-সন্তানগণ তাহাদের কাছে দিব্য করিয়াছিল, কিন্তু শৌল ইস্রায়েল ও যিহূদা-সন্তানদের পক্ষে উদ্যোগী হইয়া তাহাদিগকে বধ করিতে চেষ্টা করিয়াছিলেন।

১ ইতিহাস 27:30

উষ্ট্রগণের অধ্যক্ষ ইশ্মায়েলীয় ওবীল। গর্দ্দভীগণের অধ্যক্ষ মেরোণোথীয় যেহদিয়।

২ ইতিহাস 16:6

পরে আসা রাজা সমস্ত যিহূদাকে সঙ্গে লইলেন, রামায় বাশা যে প্রস্তর ও কাষ্ঠ দ্বারা গাঁথিয়াছিলেন, তাহারা সে সকল লইয়া গেল। পরে আসা তদ্দ্বারা গেবা ও মিস্পা নগর গাঁথিলেন।

নেহেমিয়া 2:7

আর আমি রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয়, তবে নদী-পারস্থ দেশাধ্যক্ষেরা যেন যিহূদায় আমার উপস্থিত না হওয়া পর্য্যন্ত আমার যাত্রার সাহায্য করেন, এই জন্য তাঁহাদের নামে আমাকে পত্র দিতে আজ্ঞা হউক।

নেহেমিয়া 3:19

তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ—যেশূয়ের পুত্র—এসর [প্রাচীরের] বঙ্কে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামৎ করিল।

Interlinear

Choose Theme