Home Bibles নেহেমিয়া 12:8 · বাংলা বাইবেল
নেহেমিয়া 12:8 · বাংলা বাইবেল

আবার লেবীয়বর্গ; যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়; এই মত্তনিয় ও তাহার ভ্রাতৃগণ স্তবগানের অধ্যক্ষ ছিল।

Cross references

১ ইতিহাস 9:33

কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাঁহারা কুঠরীতে [থাকিতেন, এবং অন্য কার্য্য হইতে] মুক্ত ছিলেন; কেননা তাঁহারা দিবারাত্র আপনাদের কার্য্যে ব্যাপৃত থাকিতেন।

এজরা 2:40

লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।

নেহেমিয়া 7:43

লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।

নেহেমিয়া 7:48

পাদোনের সন্তান, লবানার সন্তান,

নেহেমিয়া 9:4

আর যেশূয় ও বানি, কদ্‌মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী, ইহারা লেবীয়দের সোপানে দাঁড়াইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চৈঃস্বরে ক্রন্দন করিল।

নেহেমিয়া 10:9

আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের সন্তান বিন্নুয়ী, কদ্‌মীয়েল;

নেহেমিয়া 10:10

এবং তাহাদের ভ্রাতৃগণ শবনিয়,

নেহেমিয়া 11:17

আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্‌বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।

নেহেমিয়া 11:22

আর বানির পুত্র উষি যিরূশালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মীখার পুত্র; মীখা আসফবংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি ঈশ্বরের গৃহের কর্ম্মের অধ্যক্ষ ছিল।

নেহেমিয়া 12:24

লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্‌মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।

Interlinear

Choose Theme