Home Bibles নেহেমিয়া 12:46 · বাংলা বাইবেল
নেহেমিয়া 12:46 · বাংলা বাইবেল

কেননা পূর্ব্বকালে দায়ূদের ও আসফের সময়ে গায়কদের প্রধানবর্গ এবং ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান ও স্তবের গান নিরূপিত ছিল।

Cross references

১ ইতিহাস 25:1

আর দায়ূদ ও সেনাপতিগণ সেবাকর্ম্মের জন্য আসফের, হেমনের ও যিদূথূনের কয়েকটী সন্তানকে পৃথক্ করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [দিলেন]; তাহাদের সেবাকর্ম্মানুসারে কর্ম্মকারীদের সংখ্যা।

১ ইতিহাস 25:6

ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্য তাহাদের পিতার অধীন ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন রাজার অধীন ছিলেন।

২ ইতিহাস 29:30

পরে হিষ্কিয় রাজা ও অধ্যক্ষগণ দায়ূদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্ব্বক প্রশংসা-গীত গান করিল, এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল।

নেহেমিয়া 11:17

আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্‌বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।

গীতসংহিতা 73:1

ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ, ইস্রায়েলের পক্ষে, যাহারা শুদ্ধচিত্ত তাহাদের পক্ষে।

গীতসংহিতা 83:1

হে ঈশ্বর, মৌনী থাকিও না; হে ঈশ্বর, নীরব ও নিস্তব্ধ হইও না।

Interlinear

Choose Theme