Cross references
আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামৎ করিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
বস্তুতঃ অধ্যাপক ইষ্রা ঐ কার্য্যের জন্য নির্ম্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইলেন, এবং তাঁহার দক্ষিণ পার্শ্বে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয়, এবং তাঁহার বাম পার্শ্বে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়াইল।
সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ।
ইদ্দো, গিন্নথোয়, অবিয়,
ইষ্রার কুলে মশুল্লম, অমরিয়ের কুলে যিহোহানন,
অবিয়ের কুলে সিখ্রি, মিনিয়ামীনের কুলে [এক জন,] মোয়দিয়ের কুলে পিল্টয়, বিল্গার কুলে সম্মুয়,
মত্তনিয় ও বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন, ও অক্কুব দ্বারপাল হইয়া দ্বারসমূহের নিকটবর্ত্তী ভাণ্ডার সকলের প্রহরি কর্ম্ম করিত।
মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয়, হনানিয়, এই যাজকেরা তূরীসহ,