Home Bibles নাহূম 3:2 · বাংলা বাইবেল
নাহূম 3:2 · বাংলা বাইবেল

কশার শব্দ; ঘূর্ণয়মান চক্রের শব্দ; প্লবমান অশ্ব ও লম্ফমান রথ;

Cross references

বিচারকগণ 5:22

তখন অশ্বদের খুর ভূমি পেষণ করিল ধাবন হেতু, তাহাদের পরাক্রমীদের ধাবন হেতু।

ইয়োব 39:22

সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, খড়্‌গের সম্মুখ হইতে ফিরে না,

যিশাইয় 9:5

বস্তুতঃ তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে লুণ্ঠিত বস্ত্র সকল জ্বলনীয় দ্রব্য হইবে, অগ্নির ভক্ষ্যস্বরূপ হইবে।

যিরমিয় 47:3

শত্রুর বলবান অশ্বদের খুরের খটখটানিতে, রথের ঘর্ঘরাণিতে, চক্রের শব্দে পিতারা হস্তের অবশতা প্রযুক্ত আপন আপন বালকদের প্রতিও ফিরিয়া দেখিবে না।

যোয়েল 2:4

তাহাদের আকার অশ্বগণের আকৃতির ন্যায়, এবং তাহারা অশ্বারোহীদের ন্যায় ধাবমান হয়।

যোয়েল 2:5

তাহাদের লম্ফের শব্দ পর্ব্বতশৃঙ্গের উপরে রথসমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়; তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য।

নাহূম 2:3

উহার বীরগণের ঢাল রক্তীকৃত, বিক্রমিগণ লোহিতবর্ণ বস্ত্রপরিহিত, উহার আয়োজন-দিনে রথ সকল অয়সে উজ্জ্বল ও বড়শা সকল চালিত হয়।

নাহূম 2:4

পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে, প্রশস্ত চকে দৌড়িতে দৌড়িতে পরস্পর আঘাত করে; তাহাদের আভা দেউটির ন্যায়, তাহারা বিদ্যুতের ন্যায় ধাবমান হয়।

Interlinear

Choose Theme