Home Bibles নাহূম 2:5 · বাংলা বাইবেল
নাহূম 2:5 · বাংলা বাইবেল

[রাজা] আপন কুলীনবর্গকে স্মরণ করেন, তাহারা গমনে স্খলিত হয়; প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হইতেছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা গিয়াছে।

Cross references

যিশাইয় 5:27

তাহাদের মধ্যে কেহ ক্লান্ত হইবে না, উছোট খাইবে না, কেহ ঢুলিয়া পড়িবে না, নিদ্রা যাইবে না; তাহাদের কটিবন্ধন খুলিয়া যাইবে না, তাহাদের পাদুকার বন্ধন ছিঁড়িবে না।

যিশাইয় 21:5

মেজ, প্রস্তুত, প্রহরিগণ নিযুক্ত, ভোজন-পান চলিতেছে; হে সেনাপতিগণ, উঠ, আপন আপন ঢাল তৈলাক্ত কর।

যিরমিয় 46:12

জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়াছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেননা বীর বীরে উছোট খাইয়াছে, তাহারা উভয়ে একসঙ্গে পতিত হইল।

যিরমিয় 50:29

তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।

যিরমিয় 51:27

তোমরা দেশে ধ্বজা তোল, জাতিগণের মধ্যে তূরী বাজাও, তাহার বিপক্ষে নানা জাতিকে প্রস্তুত কর, অরারট, মিন্নি ও অস্কিনস রাজ্যকে তাহার বিপক্ষে আহ্বান কর, তাহার বিপক্ষে এক জন সেনাপতিকে নিযুক্ত কর, পঙ্গপালের ন্যায় অশ্বগণকে পাঠাও।

নাহূম 3:3

অশ্বারোহী যোদ্ধা, চাক্‌চিক্যশালী খড়্‌গ, বজ্রতুল্য বড়শা; নিহতগণের রাশি ও মৃত দেহের ঢিবী, শব-শমূহের শেষ নাই, উহাদের শবের উপরে লোকে উছোট খায়।

নাহূম 3:18

হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই;

হবক্কূক 1:8

তাহাদের অশ্বগণ চিতাব্যাঘ্র হইতেও দ্রুতগামী ও সায়ংকালীন কেন্দুয়া হইতেও উগ্র; তাহাদের অশ্বারোহিগণ বেগবান্‌; তাহাদের অশ্বারোহিগণ দূর হইতে আগত; ঈগল পক্ষী যেমন ভক্ষণার্থে দ্রুতবেগে চলে, তেমনি তাহারা উড়ে।

Interlinear

Choose Theme