Home Bibles নাহূম 2:12 · বাংলা বাইবেল
নাহূম 2:12 · বাংলা বাইবেল

সিংহ আপন শাবকদের জন্য যথেষ্ট পশু বিদীর্ণ করিত, আপন সিংহীদের জন্য অনেকের গলা চাপিয়া মারিত, আপন গুহা সকল হৃত পশুতে, ও গহ্বর সকল বিদীর্ণ পশুতে পরিপূর্ণ করিত।

Cross references

গীতসংহিতা 17:12

সে বিদারণ করিতে উৎসুক কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের ন্যায়।

যিশাইয় 10:6

আমি তাহাকে এক পামর জাতির বিপরীতে পাঠাইব, আমার ক্রোধপাত্র লোকবৃন্দের বিরুদ্ধে আজ্ঞা দিব, যেন সে লুট করে, ও লুটিত দ্রব্য লইয়া যায়, ও তাহাদিগকে পথের কাদার ন্যায় দলায়।

যিরমিয় 51:34

বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর আমাকে গ্রাস করিয়াছেন, আমাকে চূর্ণ করিয়াছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করিয়াছেন, আমাকে নাগবৎ গ্রাস করিয়াছেন, আমার উপাদেয় ভক্ষ্য দ্বারা আপন উদর পূর্ণ করিয়াছেন, আমাকে দূর করিয়াছেন।

Interlinear

Choose Theme