মথি 9:17 · বাংলা বাইবেল
আর লোকে পুরাতন কুপায় নূতন দ্রাক্ষারস রাখে না; রাখিলে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলিও নষ্ট হয়; কিন্তু লোকে নূতন কুপাতেই টাট্কা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়েরই রক্ষা হয়।
Cross references
যিহোশূয় 9:4
তখন তাহারাও চতুরতার সহিত কার্য্য করিল; ফলতঃ তাহারা গিয়া রাজদূতের বেশ ধারণ করিয়া আপন আপন গর্দ্দভের উপরে পুরাতন ছালা এবং দ্রাক্ষারসের পুরাতন, জীর্ণ ও তালীযুক্ত কুপা চাপাইল।
ইয়োব 32:19
দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মত, তাহা নূতন কুপার ন্যায় ফাটিয়া যায় যায় হইয়াছে।
গীতসংহিতা 119:83
কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই।