Home Bibles মথি 26:9 · বাংলা বাইবেল
মথি 26:9 · বাংলা বাইবেল

ইহা ত অনেক টাকায় বিক্রয় করিয়া তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত।

Cross references

যিহোশূয় 7:20

আখন উত্তর করিয়া যিহোশূয়কে কহিল, সত্য, আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি এই এই কার্য্য করিয়াছি;

১ শমূয়েল 15:9

কিন্তু শৌল ও লোকেরা অগাগের প্রতি এবং উত্তম উত্তম মেষ ও গোরুর প্রতি ও পুষ্ট গোবৎসের এবং মেষশাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন, সেই সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাহিলেন না; কিন্তু যে কিছু তুচ্ছনীয় ও রোগা, তাহাই নিঃশেষে বিনষ্ট করিলেন।

১ শমূয়েল 15:21

কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা বর্জ্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলিয়া লুটের মধ্য হইতে কতকগুলি মেষ ও গোরু আনিয়াছে।

২ রাজাবলি 5:20

তখন ঈশ্বরের লোক ইলীশায়ের চাকর গেহসি কহিল, দেখ, আমার প্রভু ঐ অরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন, তাঁহার হস্ত হইতে তাঁহার আনীত দ্রব্য গ্রহণ করিলেন না; জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি তাঁহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাঁহার কাছে কিছু লইব।

মার্ক 14:5

এই তৈল ত বিক্রয় করিলে তিন শত সিকিরও অধিক পাওয়া যাইত, এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটীর প্রতি বিরক্তি প্রকাশ করিল।

যোহন 12:5

এই আতর তিন শত সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না?

২ পিতর 2:15

তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োরের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে; সেই ব্যক্তি ত অধার্ম্মিকতার বেতন ভাল বাসিত;

Interlinear

Choose Theme