Home Bibles মথি 21:37 · বাংলা বাইবেল
মথি 21:37 · বাংলা বাইবেল

অবশেষে তিনি আপনার পুত্রকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন, বলিলেন, তাহারা আমার পুত্রকে সমাদর করিবে।

Cross references

যিশাইয় 5:4

আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙ্গুর ধরিল?

যিরমিয় 36:3

হয় ত, আমি যিহূদা-কুলের উপরে যে সকল অমঙ্গল ঘটাইবার সঙ্কল্প করিয়াছি, তাহারা সেই সমস্ত অমঙ্গলের কথা শুনিয়া প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে; আর আমি তাহাদের অপরাধ ও পাপ মার্জ্জনা করিব।

সফনিয় 3:7

আমি কহিলাম তুমি অবশ্য আমাকে ভয় করিবে, তুমি শাসন গ্রহণ করিবে, তাহাতে তাহার নিবাস উচ্ছিন্ন হইবে না; ইহা তাহার সম্বন্ধে আমার নিরূপিত বিষয়ের অনুজ্ঞা; কিন্তু তন্নিবাসীরা প্রত্যূষে উঠিয়া আপনাদের সকল কার্য্য নষ্ট করিয়া ফেলিতে লাগিল।

মথি 3:17

আর দেখ, স্বর্গ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, ইহাঁতেই আমি প্রীত।’

মার্ক 12:6

তখন তাঁহার আর এক জন মাত্র ছিলেন, তিনি প্রিয়তম পুত্র; তিনি তাহাদের নিকটে শেষে তাঁহাকেই পাঠাইলেন, বলিলেন, তাহারা আমার পুত্রকে সমাদর করিবে।

লূক 20:13

তখন দ্রাক্ষাক্ষেত্রের কর্ত্তা কহিলেন, আমি কি করিব? আমার প্রিয় পুত্রকে পাঠাইব; হয় ত তাহারা তাঁহাকে সমাদর করিবে;

যোহন 1:18

ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন।

যোহন 1:34

আর আমি দেখিয়াছি, ও সাক্ষ্য দিয়াছি যে, ইনিই ঈশ্বরের পুত্র।

যোহন 3:16

কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।

যোহন 3:35

পিতা পুত্রকে প্রেম করেন, এবং সমস্তই তাঁহার হস্তে দিয়াছেন।

ইব্রীয় 1:1

ঈশ্বর পূর্ব্বকালে বহুভাগে ও বহুরূপে ভাববাদিগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া,

Interlinear

Choose Theme