পরে যীশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সীদোন প্রদেশে চলিয়া গেলেন।
Cross references
সবূলূন সমুদ্র-তীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্য্যন্ত তাহার সীমা হইবে।
তাহাতে সদাপ্রভু তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, এবং তাহারা তাহাদিগকে আঘাত করিল, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্য্যন্ত ও পূর্ব্বদিকে মিস্পীর তলভূমি পর্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেল; এবং তাহাদিগকে আঘাত করিয়া কাহাকেও অবশিষ্ট রাখিল না।
লিবানোন হইতে মিষ্রফোৎময়িম পর্য্যন্ত পর্ব্বতময় প্রদেশ-নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিব; তুমি কেবল তাহা অধিকারার্থে ইস্রায়েলের জন্য নিরূপণ কর, যেমন আমি তোমাকে আজ্ঞা করিলাম।
এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে, এবং মহাসীদোন পর্য্যন্ত গেল।
আশের অক্কো, সীদোন, অহলব, অক্ষীব, হেল্বা, অফীক ও রহোব-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না।
এই বারো জনকে যীশু প্রেরণ করিলেন, আর তাঁহাদিগকে এই আদেশ দিলেন—
‘কোরাসীন, ধিক্ তোমাকে! বৈৎসৈদা, ধিক্ তোমাকে! কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম-কার্য্য করা গিয়াছে, সে সকল যদি সোর ও সীদোনে করা যাইত, তবে অনেক দিন পূর্ব্বে তাহারা চট পরিয়া ভস্মে বসিয়া মন ফিরাইত।
পরে তিনি উঠিয়া সে স্থান হইতে সোর ও সীদোন অঞ্চলে গমন করিলেন। আর তিনি এক বাটীতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন, যেন কেহ জানিতে না পারে; কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না।