Cross references
১ শমূয়েল 25:6
আর তাহাকে এই কথা বল, চিরজীবি হউন; আপনার কুশল, আপনার বাটীর কুশল, ও আপনার সর্ব্বস্বের কুশল হউক।
লূক 10:5
আর যে কোন বাটীতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, এই গৃহে শান্তি বর্ত্তুক।
প্রেরিতদের কার্য 10:36
তিনি ইস্রায়েলসন্তানগণের নিকটে একটী বাক্য প্রেরণ করিয়াছেন; যীশু খ্রীষ্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন; ইনিই সকলের প্রভু।
২ করিন্থীয় 5:20
অতএব খ্রীষ্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম্ম করিতেছি; ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রীষ্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও।
৩ যোহন 1:14
আশা করি, অবিলম্বে তোমাকে দেখিব, তখন আমরা সম্মুখাসম্মুখি হইয়া কথাবার্ত্তা করিব।