Home Bibles মথি 1:17 · বাংলা বাইবেল
মথি 1:17 · বাংলা বাইবেল

এইরূপে অব্রাহাম অবধি দায়ূদ পর্য্যন্ত সর্ব্বশুদ্ধ চৌদ্দ পুরুষ; দায়ূদ অবধি বাবিলে নির্ব্বাসন পর্য্যন্ত চৌদ্দ পুরুষ; এবং বাবিলে নির্ব্বাসন অবধি খ্রীষ্ট পর্য্যন্ত চৌদ্দ পুরুষ।

Cross references

২ রাজাবলি 24:14

আর তিনি যিরূশালেমের সমস্ত লোক, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ সহস্র বন্দি, এবং সমস্ত শিল্পকার ও কর্ম্মকারকে লইয়া গেলেন; দেশের দীন দরিদ্র লোক ব্যতিরেকে আর কেহ অবশিষ্ট থাকিল না।

যিরমিয় 27:20

—অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে এবং যিহূদার ও যিরূশালেমের সমস্ত প্রধানবর্গকে বন্দি করিয়া যিরূশালেম হইতে বাবিলে লইয়া যাইবার সময়ে যে সকল পাত্র লইয়া যান নাই—সেই সমস্তের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন,

মথি 1:11

যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্ব্বাসন কালে জাত।

মথি 11:2

পরে যোহন কারাগারে থাকিয়া খ্রীষ্টের কর্ম্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাঁহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন,

যোহন 1:41

তিনি প্রথমে আপন ভ্রাতা শিমোনের দেখা পান, আর তাঁহাকে বলেন, আমরা মশীহের দেখা পাইয়াছি—অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]।

Interlinear

Choose Theme