Home Bibles মার্ক 3:1 · বাংলা বাইবেল
মার্ক 3:1 · বাংলা বাইবেল

আর তিনি আবার সমাজ-গৃহে প্রবেশ করিলেন; সেখানে একটী লোক ছিল, তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল।

Cross references

১ রাজাবলি 13:4

ঈশ্বরের লোক বৈথেলস্থ বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া যারবিয়াম রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধর। কিন্তু তিনি তাঁহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহা আর গুড়াইতে পারিলেন না।

মথি 12:9

পরে তিনি তথা হইতে চলিয়া গিয়া তাহাদের সমাজ-গৃহে প্রবেশ করিলেন।

মার্ক 1:21

পরে তাঁহারা কফরনাহূমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজ-গৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন।

লূক 6:6

আর এক বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে প্রবেশ করিয়া উপদেশ দিলেন; সেই স্থানে একটী লোক ছিল, তাহার দক্ষিণ হস্ত শুকাইয়া গিয়াছিল।

যোহন 5:3

সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত।

Interlinear

Choose Theme