Home Bibles মার্ক 15:36 · বাংলা বাইবেল
মার্ক 15:36 · বাংলা বাইবেল

আর, এক জন দৌড়িয়া একখানি স্পঞ্জে সিরকা ভরিয়া তাহা নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিয়া কহিল, থাক্‌, দেখি, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না।

Cross references

গীতসংহিতা 69:21

আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল।

মার্ক 15:23

আর তাহারা তাঁহাকে গন্ধরসে মিশ্রিত দ্রাক্ষারস দিতে চাহিল; কিন্তু তিনি গ্রহণ করিলেন না।

লূক 23:36

আর সেনাগণও তাঁহাকে বিদ্রূপ করিল, নিকটে গিয়া তাঁহার কাছে অম্লরস লইয়া বলিতে লাগিল,

যোহন 19:28

ইহার পরে যীশু, সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন,

Interlinear

Choose Theme