মার্ক 14:48 · বাংলা বাইবেল
তখন যীশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে?
Cross references
১ শমূয়েল 24:14
ইস্রায়েলের রাজা কাহার পশ্চাতে বাহির হইয়া আসিয়াছেন? আপনি কাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া আসিতেছেন? একটা মৃত কুকুরের পশ্চাতে, একটা শিশুর পশ্চাতে।
১ শমূয়েল 26:18
তিনি আরও কহিলেন, আমার প্রভু আপন দাসের পশ্চাতে পশ্চাতে কেন ধাবমান হন?
মথি 26:55
সেই সময়ে যীশু লোকসমূহকে কহিলেন, লোকে যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্ম্মধামে বসিয়া উপদেশ দিয়াছি, তখন ত আমাকে ধরিলে না।
লূক 22:52
আর তাঁহার বিরুদ্ধে যে প্রধান যাজকগণ, ধর্ম্মধামের সেনাপতিগণ ও প্রাচীনবর্গ আসিয়াছিল, যীশু তাহাদিগকে কহিলেন, লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়্গ ও লাঠি লইয়া কি তোমরা আসিলে?