লূক 24:23 · বাংলা বাইবেল
আর তাঁহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গ-দূতদেরও দর্শন পাইয়াছি, তাঁহারা বলেন, তিনি জীবিত আছেন।
Cross references
মথি 28:6
তিনি এখানে নাই; কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন; আইস, প্রভু যেখানে শুইয়াছিলেন, সেই স্থান দেখ।
মার্ক 16:11
যখন তাঁহারা শুনিলেন যে, তিনি জীবিত আছেন, ও তাঁহাকে দর্শন দিয়াছেন, তখন অবিশ্বাস করিলেন।
লূক 24:3
কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না।