Home Bibles লূক 14:32 · বাংলা বাইবেল
লূক 14:32 · বাংলা বাইবেল

যদি না পারেন, তবে শত্রু দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করিয়া সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন।

Cross references

১ রাজাবলি 20:31

পরে তাঁহার দাসগণ তাঁহাকে কহিল, দেখুন, আমরা শুনিয়াছি, ইস্রায়েল-কুলের রাজারা দয়ালু রাজা, বিনয় করি, আমরা কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জু দিয়া বাহির হইয়া ইস্রায়েলের রাজার কাছে যাই; হয় ত তিনি আপনার প্রাণ রক্ষা করিবেন।

২ রাজাবলি 10:4

কিন্তু তাহারা যার পর নাই ভীত হইয়া কহিল, দেখ, যাঁহার সম্মুখে দুই জন রাজা দাঁড়াইতে পারিলেন না, তাঁহার সম্মুখে আমরা কি প্রকারে দাঁড়াইব?

ইয়োব 40:9

তোমার কি ঈশ্বরের তুল্য বাহু আছে? তুমি কি তাঁহার ন্যায় সরবে বজ্রনাদ করিতে পার?

মথি 5:25

তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাক, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্ত্তার হস্তে সমর্পণ করে, ও বিচারকর্ত্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও।

লূক 12:58

ফলতঃ যখন বিপক্ষের সঙ্গে শাসনকর্ত্তার নিকটে যাইবে, পথের মধ্যে তাহা হইতে মুক্তি পাইতে যত্ন করিও; পাছে সে তোমাকে বিচারকর্ত্তার সম্মুখে টানিয়া লইয়া যায়, আর বিচারকর্ত্তা তোমাকে পদাতিকের হস্তে সমর্পণ করে, এবং পদাতিক তোমাকে কারাগারে নিক্ষেপ করে।

প্রেরিতদের কার্য 12:20

আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে বড়ই কুপিত হইয়াছিলেন, কিন্তু তাহারা একমত হইয়া তাঁহার কাছে আসিল, এবং রাজার শয়নাগারের অধ্যক্ষ ব্লাস্তকে সপক্ষ করিয়া সন্ধি যাচ্ঞা করিল, কারণ রাজার দেশ হইতে তাহাদের দেশে খাদ্য সামগ্রী আসিত।

যাকোব 4:6

বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন; এই কারণ শাস্ত্র বলে, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।”

Interlinear

Choose Theme