অথবা সেই আঠারো জন, যাহাদের উপরে শীলোহে স্থিত উচ্চগৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে, তাহারা যিরূশালেম-নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল?
Cross references
কিন্তু অবশিষ্ট সকলে অফেকে পলাইয়া গেল, নগরে প্রবেশ করিল; আর তাহারা প্রাচীর সেই অবশিষ্ট সাতাশ সহস্র লোকের উপরে পতিত হইল। আর বিন্হদদ পলাইয়া নগরে গিয়া এক ভিতরের কুঠরীতে প্রবেশ করিলেন।
আর মিস্পা প্রদেশের অধ্যক্ষ—কল্হোষির পুত্র—শল্লুম উনুই-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামে, সেই পর্য্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামৎ করিল]।
আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটীর চারি কোণে লাগিল, আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাঁহারা মারা পড়িলেন; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি;
তিনি হিসাব আরম্ভ করিলে, এক জন তাঁহার নিকটে আনীত হইল, যে তাঁহার দশ সহস্র তালন্ত ধারিত।
এক মহাজনের দুই জন ঋণী ছিল; এক জন ধারিত পাঁচ শত সিকি, আর এক জন পঞ্চাশ।
আর আমাদের পাপ সকল ক্ষমা কর; কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না।
শীলোহ সরোবরে যাও, ধুইয়া ফেল; অনুবাদ করিলে এই নামের অর্থ ‘প্রেরিত’। তখন সে গিয়া ধুইয়া ফেলিল, এবং দেখিতে দেখিতে আসিল।
সে উত্তর করিল, যীশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, শীলোহে যাও, ধুইয়া ফেল; তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম।