সেই সময়ে উপস্থিত কএক জন তাঁহাকে সেই গালীলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাহাদের রক্ত পীলাত তাহাদের বলির সহিত মিশ্রিত করিয়াছিলেন।
Cross references
দেখ, হে সদাপ্রভু, অবধান কর, তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ? স্ত্রীলোক কি আপন গর্ভফল, যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে, সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে?
পরে আমি শুনিলাম, তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও, এবং আঘাত কর, চক্ষুলজ্জা করিও না, দয়াও করিও না;
আর তাঁহাকে বাঁধিয়া লইয়া গিয়া দেশাধ্যক্ষ পীলাতের নিকটে সমর্পণ করিল।
সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময়ে গালীলীয় যিহূদা উঠিয়া কতকগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল; সেও বিনষ্ট হইল, এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল, সকলে ছড়াইয়া পড়িল।
কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল; আর যদি তাহা প্রথমে আমাদিগেতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে?