Home Bibles লূক 1:22 · বাংলা বাইবেল
লূক 1:22 · বাংলা বাইবেল

পরে তিনি বাহিরে আসিয়া তাহাদের কাছে কথা কহিতে পারিলেন না; তখন তাহারা বুঝিল যে, মন্দিরের মধ্যে তিনি কোন দর্শন পাইয়াছেন; আর তিনি তাহাদের নিকটে নানা সঙ্কেত করিতে থাকিলেন, এবং বোবা হইয়া রহিলেন।

Cross references

লূক 1:62

পরে তাহারা তাহার পিতাকে সঙ্কেতে জিজ্ঞাসা করিল, আপনার ইচ্ছা কি? ইহার কি নাম রাখা যাইবে?

যোহন 13:24

তখন শিমোন পিতর তাঁহাকে ইঙ্গিত করিলেন ও কহিলেন বল, উনি যাহার বিষয় বলিতেছেন, সে কে?

প্রেরিতদের কার্য 12:17

তাহাতে তিনি হস্ত দ্বারা নীরব হইবার জন্য ইঙ্গিত করিয়া, প্রভু কিরূপে তাঁহাকে কারাগার হইতে উদ্ধার করিয়া আনিয়াছেন, তাহা তাহাদের কাছে বর্ণনা করিলেন, আর কহিলেন, তোমরা যাকোবকে ও ভ্রাতৃগণকে এই সমাচার দিও; পরে তিনি বাহির হইয়া অন্য স্থানে চলিয়া গেলেন।

প্রেরিতদের কার্য 19:33

তখন যিহূদীরা আলেক্‌সান্দারকে সম্মুখে উপস্থিত করায় লোকেরা জনতার মধ্য হইতে তাহাকে বাহির করিল; তাহাতে আলেক্‌সান্দার হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া লোকসমূহের কাছে পক্ষসমর্থন করিতে উদ্যত হইল।

প্রেরিতদের কার্য 21:40

আর তিনি অনুমতি দিলে পৌল সোপানের উপরে দাঁড়াইয়া লোকদের নিকটে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন,

Interlinear

Choose Theme