Home Bibles লেবীয় 8:15 · বাংলা বাইবেল
লেবীয় 8:15 · বাংলা বাইবেল

তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন, ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা পবিত্র করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 29:10

পরে তুমি সমাগম-তাম্বুর সম্মুখে সেই গোবৎসকে আনাইবে, এবং হারোণ ও তাহার পুত্রগণ গোবৎসটীর মস্তকে হস্তার্পণ করিবে।

যাত্রাপুস্তক 29:36

আর তুমি প্রায়শ্চিত্তের জন্য প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটী পুংগোবৎস উৎসর্গ করিবে, এবং প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে মুক্ত-পাপ করিবে, আর তাহা পবিত্র করণার্থে অভিষেক করিবে।

লেবীয় 1:5

পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, ও হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে।

লেবীয় 1:11

আর তাহা বেদির পার্শ্বে উত্তরদিকে সদাপ্রভুর সম্মুখে হনন করিবে, এবং হারোণের পুত্র যাজকেরা বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।

লেবীয় 3:2

সে আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহাকে হনন করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিবে।

লেবীয় 3:8

আর আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।

লেবীয় 4:7

পরে যাজক সেই রক্তের কিছু লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত সুগন্ধি ধূপের বেদির শৃঙ্গে দিবে, পরে গোবৎসের সমস্ত রক্ত লইয়া সমাগম-তাম্বুর দ্বারে স্থিত হোমবেদির মূলে ঢালিবে।

লেবীয় 4:17

আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া তাহার কিঞ্চিৎ তিরস্করিণীর অগ্রে, সদাপ্রভুর সম্মুখে সাত বার ছিটাইবে।

লেবীয় 4:18

এবং সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত হোমবেদির মূলে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে।

লেবীয় 4:25

পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপর্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে।

লেবীয় 4:30

পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে।

লেবীয় 6:30

কিন্তু পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করিতে যে কোন পাপার্থক বলির রক্ত সমাগম-তাম্বুর ভিতরে আনীত হইবে, তাহা ভোজন করিতে হইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।

লেবীয় 16:20

এইরূপে সে পবিত্র স্থানের, সমাগম-তাম্বুর ও বেদির জন্য প্রায়শ্চিত্তকার্য্য সমাপ্ত করিলে পর সেই জীবিত ছাগটী আনিবে;

গণনা 8:12

পরে লেবীয়েরা ঐ দুই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, আর তুমি লেবীয়দের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর উদ্দেশে একটী গোবৎস পাপার্থক বলিরূপে, এবং অন্যটী হোমার্থক বলিরূপে উৎসর্গ করিবে।

২ ইতিহাস 29:24

আর যাজকেরা সে সকল হনন করিয়া সমস্ত ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাদের রক্ত দ্বারা বেদির উপরে পাপার্থক বলি উৎসর্গ করিল, কেননা রাজার আজ্ঞায় সমস্ত ইস্রায়েলের জন্য সেই হোম ও পাপার্থক বলিদান করিতে হইল।

ইজেকিয়েল 43:19

প্রভু সদাপ্রভু কহেন, সাদোক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্য্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবাবৃষ দিবে।

ইজেকিয়েল 43:20

পরে তাহার রক্তের কিয়দংশ লইয়া বেদির চারি শৃঙ্গে, সোপানের চারি প্রান্তে ও চারিদিকে তাহার নিকালে সেচন করিয়া বেদি মুক্তপাপ করিবে, ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।

ইজেকিয়েল 45:20

আর যে কেহ প্রমাদী ও যে কেহ অবোধ, তাহার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তদ্রূপ করিবে, এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত করিবে।

দানিয়েল 9:24

তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে সত্তর সপ্তাহ নিরূপিত হইয়াছে—অধর্ম্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য, অপরাধের প্রায়শ্চিত্ত করিবার জন্য, অনন্তকালস্থায়ী ধার্ম্মিকতা আনয়ন করিবার জন্য, দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য, এবং মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য।

রোমীয় 5:10

কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাঁহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাঁহার জীবনে পরিত্রাণ পাইব।

২ করিন্থীয় 5:18

আর, সকলই ঈশ্বর হইতে হইয়াছে; তিনি খ্রীষ্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন, এবং সম্মিলনের পরিচর্য্যা-পদ আমাদিগকে দিয়াছেন;

ইফিষীয় 2:16

এবং ক্রুশে শত্রুতাকে বধ-করণ পূর্ব্বক সেই ক্রুশ দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়া দেন।

কলসীয় 1:21

আর পূর্ব্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিঃস্থ ও শত্রু ছিলে যে তোমরা,

ইব্রীয় 2:17

অতএব সর্ব্ববিষয়ে আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাঁহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য কার্য্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন।

ইব্রীয় 9:18

সেই জন্য ঐ প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতিরেকে হয় নাই।

Interlinear

Choose Theme