Home Bibles লেবীয় 6:17 · বাংলা বাইবেল
লেবীয় 6:17 · বাংলা বাইবেল

তাড়ীর সহিত তাহা পাক করা হইবে না। আমি আপনার অগ্নিকৃত উপহার হইতে তাহাদের প্রাপ্য অংশ বলিয়া তাহা দিলাম; পাপার্থক বলির ও দোষার্থক বলির ন্যায় তাহা অতি পবিত্র।

Cross references

যাত্রাপুস্তক 29:33

আর হস্তপূরণ দ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহা তাহারা ভোজন করিবে; কিন্তু অপর কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সে সকল পবিত্র বস্তু।

যাত্রাপুস্তক 29:37

তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহা পবিত্র করিবে; তাহাতে বেদি অতি পবিত্র হইবে; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।

যাত্রাপুস্তক 40:10

আর তুমি হোমবেদি ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক করিয়া, হোমবেদি পবিত্র করিবে; তাহাতে সেই বেদি অতি পবিত্র হইবে।

লেবীয় 2:3

এই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া ইহা অতি পবিত্র।

লেবীয় 2:11

তোমরা সদাপ্রভুর উদ্দেশে যে কোন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তাহা তাড়ীতে প্রস্তুত হইবে না, কেননা তোমরা তাড়ী কিম্বা মধু, ইহার কিছুই সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া দগ্ধ করিবে না।

লেবীয় 6:25

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল, পাপার্থক বলির এই ব্যবস্থা; যে স্থানে হোমবলির হনন হয়, সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলিরও হনন হইবে; তাহা অতি পবিত্র।

লেবীয় 6:29

যাজকদের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিতে পারিবে; তাহা অতি পবিত্র।

লেবীয় 7:1

আর দোষার্থক বলির এই ব্যবস্থা; তাহা অতি পবিত্র।

লেবীয় 7:6

যাজকগণের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিবে, কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে; তাহা অতি পবিত্র।

গণনা 18:9

অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এই সকল তোমার হইবে; আমার উদ্দেশে তাহাদের আনীত প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সকল তোমার ও তোমার পুত্রগণের পক্ষে অতি পবিত্র হইবে।

১ পিতর 2:22

“তিনি পাপ করেন নাই, তাঁহার মুখে কোন ছলও পাওয়া যায় নাই”।

Interlinear

Choose Theme