কেবল প্রথমজাত পশুবৎস সকল সদাপ্রভুর উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেহই তাহা পবিত্র করিতে পারিবে না; গোরু হউক, মেষ হউক, তাহা সদাপ্রভুর।
Cross references
ইস্রায়েল-সন্তানদের মধ্যে মনুষ্য হউক কিম্বা পশু হউক, গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশে পবিত্র কর; তাহা আমারই।
তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে; এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসন্তান সদাপ্রভুর হইবে।
তোমার গো ও মেষ সম্বন্ধেও তদ্রূপ করিও; তাহা সাত দিন আপন মাতার সহিত থাকিবে, অষ্টম দিনে তুমি তাহা আমাকে দিও।
কিন্তু গোরুর প্রথমজাতকে কিম্বা মেষের প্রথমজাতকে কিম্বা ছাগলের প্রথমজাতকে তুমি মুক্ত করিবে না, তাহারা পবিত্র; তুমি বেদির উপরে তাহাদের রক্ত প্রক্ষেপ করিবে, এবং সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহারের নিমিত্তে তাহাদের মেদ দগ্ধ করিবে;
তুমি আপন গোমেষাদি পশুপাল হইতে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুংপশুকে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিবে; তুমি গোরুর প্রথমজাত দ্বারা কোন কর্ম্ম করিবে না, এবং তোমার প্রথমজাত মেষের লোম ছেদন করিবে না।
তখন তাহারা অরামীয়দের শিবিরে যাইবার জন্য সন্ধ্যাকালে উঠিল; যখন তাহারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইল, তখন দেখ, সেখানে কেহ নাই।
এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্য্যাকারী যাজকদের কাছে আনিবার;