সীনয় পর্ব্বতে সদাপ্রভু মোশির-হস্ত দ্বারা আপনার ও ইস্রায়েল-সন্তানগেণর মধ্যে এই সকল বিধি, শাসন ও ব্যবস্থা স্থির করিলেন।
Cross references
সদাপ্রভু যে দিন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে সদাপ্রভুর উদ্দেশে আপন আপন উপহার উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন, সেই দিন সীনয় পর্ব্বতে মোশিকে এই বিষয়ের আজ্ঞা দিলেন।
সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, হারোণ ও তাঁহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন।
আর সদাপ্রভু সীনয় পর্ব্বতে মোশিকে কহিলেন,
সদাপ্রভু সীনয় পর্ব্বতে ইস্রায়েল-সন্তানগণের জন্য মোশিকে এই সকল আদেশ করিলেন।
ইহারা কহাতীয় গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্ম্মে নিযুক্ত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।
তোমাদিগকে শিক্ষা দিবার নিমিত্তে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, ও এই এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন; যেন তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ,
তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিয়াছেন, সেই দেশে এই সকল বিধি ও শাসন, যত দিন পৃথিবীতে জীবিত থাকিবে, যত্নপূর্ব্বক পালন করিতে হইবে।
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।
মোশি আমাদিগকে ব্যবস্থা আদেশ করিলেন। তাহা যাকোবের সমাজের অধিকার।
তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মোশি ও হারোণের হস্ত দ্বারা চালাইয়াছিলে।
কারণ ব্যবস্থা মোশি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্ট দ্বারা উপস্থিত হইয়াছে।