লেবীয় 25:16 · বাংলা বাইবেল
তুমি বৎসরের আধিক্য অনুসারে তাহার মূল্য অধিক করিবে, ও বৎসরের ন্যূনতা অনুসারে মূল্য ন্যূন করিবে; কেননা সে তোমার কাছে ফলোৎপত্তি-কালের সংখ্যানুসারে বিক্রয় করে।
Cross references
লেবীয় 25:27
তবে সে তাহার বিক্রয়ের বৎসর গণনা করিয়া তদনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরাইয়া দিবে; এইরূপে সে আপন অধিকারে ফিরিয়া যাইবে।
লেবীয় 25:51
যদি অনেক বৎসর অবশিষ্ট থাকে, তবে তদনুসারে সে ক্রয়-মূল্য হইতে আপনার মোচনের মূল্য ফিরাইয়া দিবে।
লেবীয় 27:18
কিন্তু যদি সে যোবেলের পরে আপন ক্ষেত্র পবিত্র করে, তবে যাজক আগামী যোবেল পর্য্যন্ত অবশিষ্ট বৎসরের সংখ্যানুসারে তাহার দেয় রৌপ্য গণনা করিবে, এবং তদনুসারে তোমার নিরূপণীয় মূল্য ন্যূন করা যাইবে।